হলিউড-বলিউডের অনেক তারকা সচেতনভাবেই
প্রযুক্তিকে এড়িয়ে চলেন নানা কারণে।
কেউ স্মার্টফোন ব্যবহার করেন না, কারও
মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে অনীহা। লিখেছেন
ইসমাত মুমু
হলিউডে
সদ্য সাড়াজাগানো ‘দি ওডিসি’র
পরিচালক ক্রিস্টোফার নোলানের কোনো স্মার্টফোন নেই।
এমনকি তিনি ইমেইলও ব্যবহার
করেন না। কারণ, স্মার্টফোন
হাতে থাকলে সেটির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়তে পারেন
বলে শঙ্কা আছে তার। বিমানবন্দরে
অপেক্ষা কিংবা যাত্রাপথের অবসর সময় ফোনের
পর্দায় কাটানোর বদলে চিন্তা ও
কল্পনায় ডুবে থাকতেই ভালো
লাগে...