বাংলাদেশের মুক্তিসংগ্রাম, নারী জাগরণ ও মানবিক মূল্যবোধের ইতিহাসে কবি বেগম সুফিয়া কামাল এবং শহীদজননী জাহানারা ইমামের অবদান অনন্য। একদিকে নারী অধিকার, অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক আন্দোলনের সাহসী কণ্ঠস্বর সুফিয়া কামাল। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনায় আপসহীন সংগ্রামের প্রতীক জাহানারা ইমাম। এই দুই মহীয়সীর জীবন ও কর্মকে স্মরণ করে শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ স্মরণানুষ্ঠান।মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাদের জীবন, সংগ্রাম, আদর্শ ও অবদান নতুন প্রজন্মের স...