অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা নিয়ে ফেসবুকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘গালাগাল’ করার অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর (২৫) জামিন নামঞ্জুর করেছেন আদালত।আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্টোপলিটন আদালত-৫ এর বিচারক রাকিবুল হাসানের আদালতে সিফাতের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেন।সিফাতের আইনজীবি রাশেদুল ইসলাম বলেছেন, ‘শুনানি শেষে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় সিফাতের জামিন না মঞ্জুর হয়। এখন আমরা সেশন কোর্টে যাব।’তিনি বললেন, ‘সিফাত বিদ্যুৎ ও জ্বা...