রাজপথ থেকে সংসদ— নারীরা কোথাও নিরাপদ নন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা। তিনি বলেছেন, ‘রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে পারছে না। এখনো ফ্যাসিস্টরা সহিংস আচরণ করছে। তারা সংরক্ষিত নারী আসনের এমপির বাড়িতেও হামলা করছেন।’আজ বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপ...