ফুটবলারদের ক্যারিয়ারে ত্রিশ পেরোলেই সাধারণত বিদায়ের রাগিণী বেজে ওঠে। গ্যালারির হাততালি তখন আর নতুন ইতিহাসের জন্য নয়, হয়ে ওঠে স্মৃতির প্রতি শ্রদ্ধা। কিন্তু লিওনেল মেসি এ প্রথা ভেঙে দেওয়া এক জাদুকর। সময় তাকে বুড়ো করতে পারেনি, বরং এই প্রবীণ জাদুকরকেই সবচেয়ে প্রিয় চরিত্র বানিয়েছে বিশ্বকাপ। টুর্নামেন্টের সব রঙ, আলো, নাটকীয়তা এসে জমা হয়েছে তার বিখ্যাত বাঁ পায়ে।
লিওনেল স্কালোনিও এ অমূল্য ট্রাম্পকার্ড নিয়ে নতুন নতুন নাটকের শো করে চলেছেন ট্রাম্পের দেশে। এসব দেখে কেউ মোহিত, কেউ বিস্মিত... এমনও হয়! মিসরে...