পাঁচ দিনের ফলপ্রসূ বাংলাদেশ সফর শেষে স্বদেশে ফিরে গেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। এই সফরে তিনি বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব দৃঢ় করার পাশাপাশি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জাইকার দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সফর শেষে তিনি বললেন, বাংলাদেশের সঙ্গে জাপানের অংশীদারত্ব অত্যন্ত শক্তিশালী এবং আগামী বছরগুলোতেও জাইকা বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।সফরকালে ড. তানাকা প্রধানমন্ত্রী তারেক রহম...