রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেই থাকছেন মো. শওকত আলী খান। এক সপ্তাহ আগে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের যে আদেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বেসিক এমডি পদে তিন কর্মকর্তাকে মনোনয়ন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন আজ সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে অনুযায়ী,...