নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের আটদিন পর মারা গেছেন মানসিক প্রতিবন্ধী এক যুবক। আজ বৃহস্পতিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩২)। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের কাওছার মোল্যার ছেলে।এ ঘটনায় গত সোমবার পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় এজাহার করেন নিহতের বড় ভাই নবীর হোসেন। এজাহারে বলা হয়েছে, গত ২৪ জুন সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হন আনোয়ার। এরপর থেকে...