ঢাকার চিরচেনা ব্যস্ততার ঘূর্ণিপাকে আচমকাই ছেদ টানে আকাশের ঘনঘটা আর এক পশলা রুপালি বৃষ্টি। ভোগান্তি আর জলাবদ্ধতার চেনা রূপের আড়ালে বর্ষা যেন এই শহরের বুকে নিয়ে আসে এক মায়াবী বিরতি, সতেজ প্রকৃতি আর মন ছুঁয়ে যাওয়া স্নিগ্ধতার কাব্য। ইট-পাথরের খাঁচায় বন্দি সেই নাগরিক হৃদয়ের অদ্ভুত টানাপড়েন আর বৃষ্টির অলস রোমান্টিকতার গল্প লিখেছেন শম্পা বিশ্বাস
যানবাহনের তীব্র হর্ন, পিচঢালা রাস্তার তপ্ত নিঃশ্বাস আর কংক্রিটের দালানের সূর্যকে ঢেকে ফেলার প্রতিযোগিতা— এ নিয়েই রাজধানী ঢাকা। সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলাই...