জরাজীর্ণ ভবন, চারপাশে জঙ্গল। প্রায়ই দেখা মেলে সাপের। চিকিৎসা দিতে গিয়ে যেমন ভয়ে থাকেন স্বাস্থ্যকর্মীরা, তেমনি চিকিৎসা নিতে আসা রোগীরাও ভোগেন নিরাপত্তাহীনতায়। রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিত্র এটি। শুধু অবকাঠামোগত ঝুঁকিই নয়, জনবল ও ওষুধ সংকট এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধার অভাবেও ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা।
শুধু মনিগ্রাম নয়, চারঘাট ও বাঘা উপজেলার বেশিরভাগ ক্লিনিকে স্বাস্থ্যসেবার চিত্র এমনই। চিকিৎসার আশায় এসে কেউ দেখছেন কমিউনিটি ক্লিনিকের দরজা...