বিশ্বকাপ থেকে বিদায়ের
পর উরুগুয়ে ফুটবল দলে যেন ঝড় বইছে। গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ শেষ করার ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের জন্য নির্ধারিত চার্টার্ড বা
বিশেষ বিমানটি বাতিল করেছে উরুগুয়ের ফুটবল ফেডারেশন (এইউএফ)। মেক্সিকোর বেস ক্যাম্প
থেকে দলের সব সদস্যকে একসঙ্গে রাজধানী মন্টেভিডিওতে ফিরিয়ে নেওয়ার কথা ছিল।
দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র
‘এল পাইস’ এবং টেলিভিশন নেটওয়ার্ক ‘টেনফিল্ড’-এর খবর অনুযায়ী, মেক্সিকো থেকে পুরো স্কোয়াডকে দেশে
ফেরানোর জন্য চাটার্ড ফ্লাইট বাতিল করেছে এইউএফ। এখন সাধারণ যাত্রীদের মতো টিক...