১৯৭৯ সালে ফ্রান্সের নঁতে শহরে চলচ্চিত্রপ্রেমী দুই ভাই ফিলিপে ও আলাঁ জালাদো প্রতিষ্ঠা করেন থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল। ৪৮ বছর ধরে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র তুলে ধরা হচ্ছে এই আয়োজনে। গত ২০ নভেম্বর থেকে চলছে এবারের আসর। এতে রয়েছে ৬৫টি চলচ্চিত্র। এগুলো দর্শকের সামনে তুলে ধরছে ভিন্ন ভিন্ন সংস্কৃতি, সমাজ ও জীবনযাপনের গল্প। এবারের আয়োজন বিশ্বসিনেমার জানালা খুলে দিয়ে ভিন্ন সংস্কৃতি সম্পর্কে দর্শকের জানার পরিধি আরও বিস্তৃত করছে বলে আশাবাদী আয়োজকরা। সমসাময়িক চলচ্চিত্রের প্রদ...