মাঠের ফুটবল কিংবা মাঠের
বাইরের লাইফস্টাইল—নেইমার সবসময় থাকেন আলোচনায়। এবার বিশ্বকাপ মিশনের
মাঝেই বিলাসবহুল এক ঘড়ি কিনে নতুন করে খবরের শিরোনাম হলেন এই ব্রাজিলিয়ান তারকা। যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে গিয়ে তিনি প্রায় ১০ লাখ মার্কিন ডলার মূল্যের একটি ঘড়ি কিনেছেন, যা বাংলাদেশি
মুদ্রায় ১২ কোটি ৩০ লাখ টাকারও বেশি।
বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে
আজ জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমার নিজেও স্কটল্যান্ডের
বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন।...