বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনায় গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মেরিন কার্গো বিমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মেরিন কার্গো বিমা-সংক্রান্ত নিবন্ধন বাতিল না করার বিষয়ে জবাব চেয়েছে কর্তৃপক্ষ।চিঠিতে বলা হয়েছে, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে আইডিআরএর একটি পরিদর্শক দল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে। এ সময় ২০২৬ সালে বিমা পলিসি ইস্যুর ক্ষেত্রে নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) রেট উল্লেখযোগ্য হারে কমিয়ে বিভিন্ন হা...