দক্ষিণ কোরিয়ায় আবাসন খাতের আকাশচুম্বী দাম ও পারিবারিক ঋণের চাপ নিয়ন্ত্রণে সরকার একের পর এক কঠোর নীতি চাপিয়ে দেওয়ায় দেশটির গৃহঋণ ব্যবস্থা এখন জটিল নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া এবং নানা ব্যতিক্রমী শর্তের এক ‘প্যাচওয়ার্কে’ পরিণত হয়েছে। সিউল ও রাজধানী সংলগ্ন এলাকার আবাসন বাজার ঠান্ডা করতে লি জে-মিউং প্রশাসন একের পর এক ঋণ সংক্রান্ত কঠোর বিধি-নিষেধ জারি করলেও বাজারে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। জল্পনা-কল্পনামূলক বা ফাটকাবাজি বিনিয়োগ ঠেকানোর উদ্দেশ্যে নিয়মগুলো প্রণয়ন করা হলেও, সুনির্দিষ্ট নীতিমালার অভাবে প্...