সাইকেল চালিয়ে বন্ধুর বাসার উদ্দেশে চলেছে আদনান রেজা। রাস্তার
শেষ মোড়টা ঘুরতেই দেখতে পেল ও মিসেস মিলফোর্ডকে, তছনছ হয়ে যাওয়া গোলাপঝাড়ের সামনে দাঁড়িয়ে
চোখ মুছছেন টিস্যু পেপার দিয়ে।
এই ব্লকের শুরুতেই দয়ালু ভদ্রমহিলার বাসা। জীবনে একটা মাছিকেও
আঘাত করেছেন কি না সন্দেহ। যখনই আদনান আর ওর বন্ধুরা ভদ্র মহিলার আঙিনার ঘাসগুলো ছেঁটে
দিয়েছে, বকশিশ দিতে কার্পণ্য করেননি কখনো।
‘সব ঠিক আছে তো, মিসেস মিলফোর্ড?’ সাইকেল থামিয়ে জানতে চাইল আদনান।
সাইডওয়াকে সাইকেল তুলতে তুলতে খেয়াল করল ও, পোর্চের সামনের গোলাপঝোপ...