রাজধানীর লালবাগের শহীদনগর ঘোড়াপট্টি বেড়িবাঁধ এলাকায় বস্তাবন্দি অবস্থায় মানুষের খণ্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকাল ৫টার দিকে লালবাগ থানা পুলিশ বস্তাটি উদ্ধার করে।স্থানীয়রা জানান, বস্তাটি দুই-তিন দিন ধরে সেখানে পড়ে ছিল। আজ বিকালে বস্তা থেকে পচা গন্ধ বের হলে স্থানীয়রা বস্তা খুলে ভেতরে মানুষের একটি রক্তাক্ত হাত ও পায়ের খণ্ডিত অংশ দেখতে পান। পরে লালবাগ থানা পুলিশকে খবর দেন।স্থানীয় বাসীন্দা সুজন জানান, দুই-তিন দিন আগে সালমান ও মনির নামে দুই শিশু বস্তাটি সেখানে পড়ে থাকতে দেখেছিল। শনিবার...