কোনো জনপদের খাদ্য ও খাদ্যাভ্যাস সেই জনপদের সংস্কৃতি, ইতিহাস ও জীবনযাত্রার অন্যতম প্রধান বাহক। মানুষের খাদ্যাভ্যাস শুধু ক্ষুধা নিবারণের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে ভূপ্রকৃতি, জলবায়ু, কৃষি, নদী-নালা, জীববৈচিত্র্য, সামাজিক রীতিনীতি, ধর্মীয় আচার এবং প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত লোকজ জ্ঞান। বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ। কিন্তু এ ছোট ভূখণ্ডের খাদ্যভাণ্ডারে প্রবেশ করলে চমকিত হতে হয়। এক জেলার খাবার আরেক জেলার মতো নয়। একই মাছ কোথাও টক দিয়ে রান্না হয়, কোথাও শুঁটকি করা হয়, কোথাও ভর্তা, কোথাও পাতুরি। একই...