‘আদিবাসী’ পরিচয় নিয়ে সরকারের দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ২৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠন। তারা এধরনের বক্তব্যকে আপত্তিকর, বিভ্রান্তিকর ও ইতিহাস-বাস্তবতাবিবর্জিত বলে উল্লেখ করেছে। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এ প্রতিবাদ জানায়।গত ১১ আগস্ট ঢাকার একটি হোটেলে চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচটিআরএফ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেছে...