ইউক্রেনের ধারাবাহিক হামলার পর পর্যটন কার্যক্রম, শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্প এবং জ্বালানি বিক্রি স্থগিত করার পর এবার ক্রিমিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে রাশিয়া-নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ।শুক্রবার রাশিয়ার নিয়োগ দেওয়া ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ টেলিগ্রামে জানান, অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় উপদ্বীপজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।তিনি বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে জনজীবনের সঙ্গে সংশ্লিষ্ট সব খাতের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত নেওয়া সহজ হবে।তবে বাস্তবে জরুরি অবস্থা কীভাবে কার্...