‘বাউন্স
থাকবে এবং ফাস্ট হবে’
ম্যাকাইতে দ্বিতীয় টেস্টের উইকেট কেমন হবে এর
উত্তরে এভাবেই বলছিলেন ক্যামেরন গ্রিন। এমন পিচ পেয়ে
অস্ট্রেলিয়া দলের বাকিদের মতো
এ অলরাউন্ডার যে মহাখুশি, তা
বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের
জন্য চ্যালেঞ্জ এ উইকেটে একাদশ
সাজানো।
নেট
পিচেই বেশ বাউন্স ছিল
ম্যাকাইতে। তা বোঝা যায়
বাউন্স সামলাতে গিয়ে মুশফিকুর রহিমের
আঙুলে ব্যথা পাওয়া। অবশ্য গুরুতর কিছু ছিল না,
আশঙ্কা জাগালেও প্রাথমিক শুশ্রূষার পর সেরে উঠেছিলেন
মুশফিকুর। পরে নেট সেশন
শেষ করেছেন সফলভাবে।
প্রথম
ট...