Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

কেমন হবে বাংলাদেশের একাদশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:৪৫
কেমন হবে বাংলাদেশের একাদশ

গ্রাফিকস: আগামীর সময়

‘বাউন্স থাকবে এবং ফাস্ট হবে’ ম্যাকাইতে দ্বিতীয় টেস্টের উইকেট কেমন হবে এর উত্তরে এভাবেই বলছিলেন ক্যামেরন গ্রিন। এমন পিচ পেয়ে অস্ট্রেলিয়া দলের বাকিদের মতো এ অলরাউন্ডার যে মহাখুশি, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এ উইকেটে একাদশ সাজানো।

নেট পিচেই বেশ বাউন্স ছিল ম্যাকাইতে। তা বোঝা যায় বাউন্স সামলাতে গিয়ে মুশফিকুর রহিমের আঙুলে ব্যথা পাওয়া। অবশ্য গুরুতর কিছু ছিল না, আশঙ্কা জাগালেও প্রাথমিক শুশ্রূষার পর সেরে উঠেছিলেন মুশফিকুর। পরে নেট সেশন শেষ করেছেন সফলভাবে।

প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমও ভয় ধরিয়েছিলেন। বৃহস্পতিবার নেটে ব্যাট করেননি বলে জানা যায়। অবশ্য টিম ম্যানেজমেন্ট থেকে তানজিদের গুরুতর কোনো ইনজুরি হয়নি বলেই জানানো হয়েছে। কাঁধ ‘স্টিফ’ থাকায় এদিন বিশ্রামে ছিলেন তানজিদ। চিন্তাটা এখন শরিফুল ইসলামকে নিয়ে। এটা অবশ্য ‘মধুর সমস্যা’। ইনজুরি থেকে সেরে ওঠার ফিটনেস টেস্টে পাস করে একপ্রকার জরুরি ভিত্তিতে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিলেন শরিফুল। কিন্তু এখন আর এই পেসার একাদশে জায়গা পাওয়ার ব্যাপার শতভাগ নিশ্চিত নন। স্বাভাবিক নিয়মে জয়ী একাদশ পরের ম্যাচেই ভেঙে ফেলার পথে হাঁটে না কোনো দল। কোচ ফিল সিমন্সের কথায় তা আরও বেশি স্পষ্ট, ‘শরিফুল দলের বোলিং আক্রমণে ভিন্ন কিছু যোগ করে। তবে মাত্রই টেস্ট ম্যাচ জিতলাম। ফলে জেতার একাদশে বদল আনার সম্ভাবনা কম।’

 

টেস্টক্যামেরন গ্রিনবাংলাদেশএকাদশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise