Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

ব্যাট হাতে ব্যর্থ গ্রিন অবশেষে বোলিংয়ে ফিরছেন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৯:০২
ব্যাট হাতে ব্যর্থ গ্রিন অবশেষে বোলিংয়ে ফিরছেন

কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলীয় অল-রাউন্ডার ক্যামেরন গ্রিন।

চলতি আইপিএলে ২৫ কোটি রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে অস্ট্রেলিয়ার এই পেস-বোলিং অল-রাউন্ডার ব্যাট হাতে এখন পর্যন্ত ব্যর্থ। তিন ম্যাচে করেছেন মাত্র ২৪ রান! চোটের কারণে আসরের শুরু থেকে বোলিংও করতে পারেননি। তবে শীঘ্রই আইপিএলে তাকে বল করতে দেখা যাবে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ক্যামরন গ্রিন বোলিং করতে পারেন। পিঠের চোটের কারণে টুর্নামেন্টের শুরু থেকে কেবল বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলা গ্রিন এখন বোলিংয়ের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। যে কারণে কলকাতা নাইট রাইডার্সের দুশ্চিন্তা কিছুটা হলেও ঘুচতে যাচ্ছে।

গত ৩০ মার্চ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছিল, পিঠের নিচের অংশের চোটের কারণে গ্রিনকে কিছুদিনের জন্য বোলিং থেকে বিরত থাকতে হবে। সেই সময় কেকেআরকে জানানো হয়েছিল, অন্তত ১০-১২ দিন পর তিনি বোলিং শুরু করতে পারবেন। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ায় লক্ষ্ণৌ ম্যাচ দিয়েই অল-রাউন্ডার হিসেবে পূর্ণরূপে ফিরছেন এই অজি তারকা। 

গ্রিন বোলিং না করায় নাইটরা বেশ বিপদেই পড়েছিল। কারণ, আসর শুরুর আগেই বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে সরিয়ে দেয় বিসিসিআই। এরপর চোটের কারণে ছিটকে যান হর্ষিত রানা ও আকাশ দীপ। গত ম্যাচে অসুস্থতার কারণে ছিলেন না সুনীল নারিন এবং হাতের চোটের কারণে নেই বরুণ চক্রবর্তীও। এমন পরিস্থিতিতে গ্রিনের বোলিং দলের ভারসাম্য ফেরাতে বড় ভূমিকা রাখবে।

আইপিএলক্যামেরন গ্রিনকলকাতা নাইট রাইডার্স
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise