Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

২৫ কোটির গ্রিন করলেন ৩ ম্যাচে ২৪ রান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৬:২৯
২৫ কোটির গ্রিন করলেন ৩ ম্যাচে ২৪ রান

প্রত্যাশার প্রতিদান দিতে পারছেন না ক্যামেরন গ্রিন।

আইপিএলের চলতি আসরে যে কয়জন ক্রিকেটার টাকার অংকে তাক লাগিয়ে দিয়েছিলেন, তাদের অন্যতম ক্যামেরন গ্রিন। কলকাতা নাইট রাইডার্স তাকে ২৫.২০ কোটি রুপির বিশাল অংকে দলে ভিড়িয়েছিল। কিন্তু এখন পর্যন্ত নিজের নামের প্রতি বিচার করতে পারছেন না অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার। পরিস্থিতি এমন যে, তার টি-টোয়েন্টি সামর্থ্য নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন কেভিন পিটারসেন এবং সঞ্জয় বাঙ্গার।

কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে আবারও হতাশ করেছেন গ্রিন। মাত্র ২ বল খেলে ৪ রান করে হাঁটা দেন ড্রেসিংরুমে। ২৬ বছর বয়সী এই অজি তারকা চোটের কারণে এখনো বোলিং শুরু করতে পারেননি। ব্যাট হাতে ৩ ম্যাচে করেছেন মাত্র ২৪ রান। তার এমন ছন্নছাড়া পারফরম্যান্সের পর কেকেআরের ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশনে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটাররা।

‘জিওহটস্টার’-এ আলাপকালে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন বলেন, গ্রিনকে ৩ নম্বরে খেলানো কেকেআরের ভুল সিদ্ধান্ত। তার ভাষায়, ‘আমি গ্রিনের পারিশ্রমিক নিয়ে কথা বলতে চাই না, তবে তার ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে। আইপিএলের মতো টুর্নামেন্টে ৩ নম্বরে ব্যাটিং করতে হলে সেই পর্যায়ের দক্ষতা থাকতে হয়। আমি গ্রিনের মধ্যে তেমন কিছু দেখছি না। সে বড়জোর একজন মিডল অর্ডার ব্যাটার, যে একটু-আধটু বোলিংও করতে পারে।’

ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করেন, নিলামে গ্রিনের পেছনে ২৫.২০ কোটি রুপি খরচ করা কেকেআরের ভুল কৌশল ছিল। তিনি বলেন, ‘ক্যামেরন গ্রিন বা রাচিন রবীন্দ্র -তারা কেউই প্রমাণিত টি-টোয়েন্টি স্পেশালিস্ট নয়। গ্রিন যেহেতু বোলিং করছে না, তাই শুধু ব্যাটার হিসেবে সে বিদেশি কোটায় দলে জায়গা পাওয়ার যোগ্য নয়। তার বদলে রভম্যান পাওয়েলকে খেলানো উচিত, কারণ পাওয়েল একজন পরীক্ষিত টি-টোয়েন্টি পারফর্মার।’

গ্রিনের স্বদেশি সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চও সমালোচনায় মেতেছেন। ইএসপিএন-ক্রিকইনফোর ‘টাইমআউট’ অনুষ্ঠানে গ্রিনের বাজে ফর্ম নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ফিঞ্চ বলেন, ‘ওর ব্যাটিংয়ে কিছুটা আতঙ্ক কাজ করছে। ওকে আগের মতো মনে হচ্ছে না। মুম্বাইয়ের হয়ে যখন ও টপ অর্ডারে খেলত, ওর শরীরী ভাষা ছিল অন্যরকম। ও বোলারদের ওপর আধিপত্য বিস্তার করত। এখন ওকে অনেক নড়বড়ে মনে হচ্ছে।’

উল্লেখ্য, সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল কেকেআর। ৩.৪ ওভারে ২৫ রানে ২ উইকেট হারিয়ে তারা ধুঁকছিল। তবে বেরসিক বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কলকাতা। বর্তমানে কেকেআর পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থাকলেও গ্রিনের ফর্ম এবং অল-রাউন্ড পারফরম্যান্সের অভাব দলটির জন্য দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইপিএলক্যামেরন গ্রিনকলকাতা নাইট রাইডার্স
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise