পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্য কুশীলব এবং নাশকতাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরুর নির্দেশ এসেছে সরকারের শীর্ষ মহল থেকে। নাশকতায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে গঠন করা হয়েছে বিশেষ সেল। আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা ছাড়াও গার্মেন্টস মালিক এবং শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে এই সেল। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) সায়েদুর রহমান নেতৃত্ব দিচ্ছেন এই সেলের।
সংশ্লিষ্টরা বলছেন, মজুরি বোর্ড গঠনের পরও পোশাকশ্রমিকদের দিয়ে অস্থিরতা সৃষ্টিতে মদদ দিচ্...