দেশের জেলা শহরগুলোর অলিগলিতে ‘কিশোর গ্যাং’ বা কিশোর
অপরাধী চক্রের আশঙ্কাজনক উদ্ভব ও বিস্তার রোধে রীতিমতো হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী। হাতে ধারালো চাপাতি কিংবা ছুরি, চোখে নেই ভয়ের ছাপ, শরীরী ভঙ্গি আক্রমণাত্মক—
এসব কিশোরের বয়স বড়জোর ১৫-১৬ কিংবা তার চেয়েও কিছু কম। আধিপত্য বিস্তারের লড়াইয়ে মেতে
ওঠা এই কিশোরদের দেখে আপাতদৃষ্টিতে মনে হতে পারে, এটাই বোধ হয় অপরাধের চূড়ান্ত রূপ।
কিন্তু রূঢ় বাস্তবতা হচ্ছে, এই অপ্রাপ্তবয়স্ক তরুণরা
আসলে সামনের সারির ‘ফুট সোলজার’ মাত্র। পর্দার আড়াল থে...