এক বছরে ১ লাখ ১২ হাজার কোটি টাকার রাজস্ব জোগান দিয়েছে চট্টগ্রাম। তাও আবার এককভাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন চারটি খাত কাস্টমস, ভ্যাট, আয়কর ও বন্ড থেকে এই বিপুল রাজস্ব জমার খবর মিলেছে। প্রতি বছরই চট্টগ্রাম থেকে রাজস্ব আয়ের বড় জোগান দেওয়া হয়, যা পুরো দেশের উন্নয়ন-অবকাঠামো খাতে ব্যয় করে সরকার।
সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সারা দেশ থেকে এনবিআর ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা মোট লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ। চট্টগ্রাম কত রাজস্...