ইতিহাসের গতিপথ কি কেবল রক্তক্ষয়ী যুদ্ধ, কূটনীতি আর সিংহাসন দখলের লড়াইয়েই নির্ধারিত হয়? ইতিহাসের পাতা ওল্টালে চেনা এই ধারণার বাইরে অন্যরকম অনেক গল্পের দেখা মেলে। কখনো কখনো কোনো এক রাজকীয় হেঁশেল থেকে ভেসে আসা পোড়া মাংস আর জাফরানের সুবাস বদলে দিয়েছে আস্ত একটা সাম্রাজ্যের সিদ্ধান্ত। তলোয়ারের ধার যেখানে কাজ করেনি, সেখানে ম্যাজিকের মতো কাজ করেছে মশলাদার তুলতুলে কাবাবের একেকটি টুকরো।আজ ১০ জুলাই, বিশ্ব কাবাব দিবস। পোড়া মাংসের এই ধোঁয়াটে সুবাসের পেছনে লুকিয়ে আছে শত শত বছরের রাজকীয় উপাখ্যান, গোপন ষড়যন্ত্...