রাজধানীর কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এক অস্ত্রধারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গুলিবিদ্ধ অন্যজন বিএনপি কর্মী মো. ইউসুফ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিকভাবে তার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।মিরপুর ১৩ নম্বর এলাকার বাসিন্দা ও বিএনপি কর্মী মো. সুজন আগামীর সময়কে বলেন, ‘রাত সাড়ে ১১টার সময় এলাকায় হাফিজ ভাইসহ আমরা ৭-৮ জন আড্ডা দিচ্ছিল...