পটুয়াখালীর দশমিনার বাঁশবাড়িয়া লঞ্চঘাট সড়ক থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়কটি এলজিইডির নথিতে পিচঢালা পাকা হলেও বাস্তবে সড়কটিতে ইটের খোয়াও পড়েনি বলে অভিযোগ উঠেছে। ২০১০-২০১১ অর্থবছরে সড়কটি পাকাকরণ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ৩৩ লাখ ৮ হাজার ৮৮৫ টাকা ব্যয়ে সংস্কারের তথ্য রয়েছে।তবে বরাদ্দ ও কাজের নথির সঙ্গে সড়কের বাস্তব অবস্থার অসংগতি নিয়ে গত ৮ অক্টোবর দৈনিক আগামীর সময়ে ‘নথিতে পাকা, বাস্তবে কাঁচা’ প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি পটুয়াখালী এলজিইডির নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে গত ১১ অক্টো...