Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সরাইল

৪০০ ফুট কাঁচা সড়কে ভোগান্তি ৪০ হাজার মানুষের

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৭:১৪
৪০০ ফুট কাঁচা সড়কে ভোগান্তি ৪০ হাজার মানুষের

ছবি: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা তিতাস নদীর ঘাট এলাকায় মাত্র ৪০০ ফুট কাঁচা সড়ক পাকা না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৪০ হাজার মানুষ।

কাসিমখার বাজার ঘাট নামে পরিচিত এই অংশটি বর্ষা শুরু হলেই পানিতে তলিয়ে যায়। ফলে বন্ধ হয়ে পড়ে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল। এতে মোড়াহাটী, বন্দেরহাটি, কুচনী, বুড্ডা, ক্ষমতাপুর, আখিতারা ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছে।

স্থানীয়দের অভিযোগ, পূর্বদিকে শাহবাজপুর-বুড্ডা ৩ কিলোমিটার পাকা সড়ক এবং পশ্চিমদিকে কালীকচ্ছ-নোয়াগাঁও-আখিতারা ভায়া ৪ কিলোমিটার পাকা সড়ক এসে এই ঘাট এলাকায় মিলিত হয়েছে। কিন্তু সংযোগস্থলের মাত্র ৪০০ ফুট রাস্তা কাঁচা থাকায় পুরো যোগাযোগ ব্যবস্থাই অকার্যকর হয়ে পড়ছে।

এলাকাবাসী জানান, এই সড়কটি উপজেলার পূর্বাঞ্চলের মানুষের উপজেলা সদর, শাপলা বিল ও পাশের নাসিরনগর উপজেলায় যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। একই সঙ্গে এটি ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প রুট হিসেবেও ব্যবহৃত হয়। শাপলা বিলের কৃষিপণ্য পরিবহনেও সড়কটির গুরুত্ব অনেক।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও বুড্ডা গ্রামের বাসিন্দা অলি আহাদ মৃধা জানান, দুই সড়কের সংযোগস্থলের কাঁচা অংশটি পাকাকরণের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো ফল নেই। এলজিইডির সাবেক উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান সরেজমিনে এলেও পরে আর কোনো অগ্রগতি হয়নি।

বুড্ডা নদীর তীরে গড়ে ওঠা তিতাস এগ্রো ফার্মের পরিচালক হাবিবুর রহমান সুমন উল্লেখ করেন, কাঁচা সড়কটি পাকা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমে যেত।

বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল রানা এবং কুচনী গ্রামের স্বাস্থ্য সহকারী প্রাণেশ দাস জানালেন, মাত্র ৪০০ ফুট রাস্তা পাকা না হওয়ায় কয়েকটি গ্রামের মানুষকে বছরের পর বছর ভোগান্তি পোহাতে হচ্ছে।

প্রবাসী আজিজুর রহমান মৃধা দাবি করেন, এক বছর আগে এলজিইডির তৎকালীন উপজেলা প্রকৌশলীকে সরেজমিন সমস্যা দেখানো হলেও এখনো নেই কার্যকর উদ্যোগ।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদের ভাষ্য, বুড্ডা ঘাটে শাহবাজপুর-বুড্ডা ও আখিতারা-বুড্ডা সড়ক এসে মিলেছে। দুই পাশে পাকা সড়ক থাকলেও মাঝখানের ৪০০ ফুট কাঁচা অংশে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছে।

সরাইল উপজেলা এলজিইডির প্রকৌশলী আমিনুল ইসলাম জানিয়েছেন, সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সরাইলকাঁচা সড়কনোয়াগাঁও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর