বিশ্বব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, কর ফাঁকি, দুর্বল প্রশাসন ও অতিরিক্ত করছাড়ের কারণে রাজস্ব আদায় কম হচ্ছে। অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করছেন— এ নিয়ে চিন্তার কোনো কারণই নেই! বিশ্বব্যাংকের কড়া সতর্কবার্তা এবং অর্থমন্ত্রীর এমন আশ্বস্ত করার বিপরীত অবস্থানে দেশের অর্থনীতিতে এক ভিন্ন মেরুপ্রান্তের চিত্র ফুটে উঠেছে।
বিশ্বব্যাংক বলেছে, গতকাল মঙ্গলবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫-২৬ অর্থবছরে ৮৮ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি ছিল। মোট রাজস্ব জিডিপির ৮ থেকে বেড়ে ৮ দ...