কুষ্টিয়ার দৌলতপুরে গণপিটুনিতে নিহত
কথিত পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরের লাশ দাফনের পাঁচ মাস পর কবর থেকে
তুলে নিজ দরবার শরিফে পুনরায় দাফনের চেষ্টা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে
অনুসারীরা ফিলিপনগরের কবরস্থান থেকে লাশটি তুলে দরবার শরিফে দাফন করেন বলে জানিয়েছে
স্থানীয়রা।
শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে
এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে
বিকেলে দরবার শরিফ থেকে লাশটি তুলে আগের কবরস্থানে পুনরায় দাফন করা হয়।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার মধ্যরাত...