ঢাকার উত্তরখানে ঢাকা উত্তর সিটি
করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য এস এম
জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই একটি কারখানার সামনের সড়ক
কেটে দিয়েছে ডিএনসিসি। সিটি করপোরেশনের দাবি, সেখানে দীর্ঘদিনের পরিকল্পিত নালা
নির্মাণকাজ শুরু হয়েছে। তবে সেই সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, বিবাদমান কারখানার
মালিকপক্ষকে ভোগান্তিতে ফেলতেই কাটা হয়েছে সড়কটি।
সরেজমিনে দেখা যায়, উত্তরখানের
রাজাবাড়ী ঘাট এলাকায় অবস্থিত নেপচুন অ্যাকসেসরিজ সলিউশনের সামনের সড়ক খনন করেছে
ডিএনসিস...