দেশে নিরবচ্ছিন্ন গ্যাস
সরবরাহে সংকট যেন পিছু ছাড়ছেই না। মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির পর এবার এলো
এলএনজি আমদানি ব্যাহত হওয়ায় খবর। যার জেরে আরও কমেছে গ্যাস সরবরাহ। এতে বাসাবাড়ি থেকে
শুরু করে শিল্পকারখানায় আগের চেয়েও বেড়েছে গ্যাসসংকট। পরিস্থিতি এভাবে থাকলে সামনের
দিনগুলোয় সংকট আরও বাড়বে।
তবে গরম কিছুটা কমায় চাহিদা কমেছে, ফলে কমেছে বিদ্যুতের
লোডশেডিং।
গ্যাস-বিদ্যুতের এমন সংকটময় পরিস্থিতিতে আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের
সঙ্গে কাতার যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...