মৌসুম
জুড়ে নদী ও সাগরে
কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি। বৈরী
আবহাওয়ার কারণে অনেক দিনই মাছ
ধরতে যেতে পারেননি জেলেরা।
যেদিন গেছেন, সেদিনও অনেককে ফিরতে হয়েছে প্রায় খালি হাতে। তবু
থেমে নেই জেলেদের খরচ।
ট্রলারের তেলের টাকা, মহাজনের দাদন আর এনজিওর
ঋণের কিস্তি— সবই যেন ঘাড়ে
চেপে বসেছে। এর মধ্যেই শুরু
হচ্ছে ইলিশ ধরায় ২২
দিনের নিষেধাজ্ঞা।
পটুয়াখালীর
জেলে সানু হাওলাদারের ভাষায়,
এমনিতেই এবার সাগরে মাছ
খুব একটা মেলেনি। ট্রলারের
জ্বালানি খরচই ওঠেনি, তার
ওপর মহাজনের দাদনের চিন্তা। এখন ২২ দিন...