কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের পাঁচ দিন পর এক এজেন্ট ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত এজেন্ট ব্যাংক কর্মকর্তার নাম রেদোয়ান হোসেন রিফাত (৩৬)। তিনি বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশানবাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন রিফাত। নিহতের পরিবার জানায়,...