নওগাঁ জেলা শহরে
স্থাপিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সংযুক্ত সিসিটিভি ক্যামেরার সহায়তায় ধরা
পড়েছে আলোচিত স্বর্ণ ছিনতাই মামলার আসামী। প্রযুক্তিনির্ভর তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আন্তঃজেলা
সমন্বিত অভিযানের মাধ্যমে যশোর থেকে ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত একটি কালো
রঙের মাইক্রোবাস।
বুধবার রাতে
বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশের ভাষ্য, গত ৩০ জুলাই রাত আনুমানিক ১০টা ৪৫...