আন্তর্জাতিক নিষেধাজ্ঞার
বেড়াজাল এড়াতে কাগজ-কলমে ডিজেল অথচ জাহাজের পেটে ইরানের জেট জ্বালানি! দক্ষিণ-পূর্ব
এশিয়ার দেশ মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত সংস্থাগুলো কীভাবে নিষেধাজ্ঞাধীন জ্বালানি
আমদানির পরিচয় গোপন করেছে, সে চিত্রই গতকাল সোমবার সামনে এনেছে রয়টার্স। সংবাদ সংস্থাটির
দাবি, ১৫৮ লাখ ডলারের একটি চুক্তিতে দক্ষিণ আফ্রিকার ডিজেল কেনার কথা থাকলেও বাস্তবে
জেট জ্বালানি আনা হয়েছিল ইরান থেকে। চুক্তির নথি, জাহাজের গতিপথ, উপগ্রহচিত্র এবং জ্বালানি
পরিবহনের তথ্য বিশ্লেষণ করে অনুসন্ধানী এ প্রতি...