২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ টনি স্টার্কের আত্মত্যাগের দৃশ্য দেখে চোখের পানি ফেলেননি এমন মার্ভেল ভক্ত খুঁজে পাওয়া ভার। প্রিয় সুপারহিরো আয়রন ম্যানকে হারিয়ে দর্শকরা যখন শোকে বিহ্বল, ঠিক তখনই মার্ভেল ঘোষণা দেয়, পুরনো নায়ক নয়, বরং ইতিহাসের সবচেয়ে ভয়ংকর খলনায়ক ‘ডক্টর ডুম’ হয়ে ফিরছেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। কিন্তু ৭ বছর পর কেন এমন এক ঝুঁকিপূর্ণ প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিলেন তিনি? সম্প্রতি মার্ভেল স্টুডিওসের এক বিশেষ ভিডিওতে সেই রহস্যের জট খুললেন ডাউনি নিজেই। রবার্ট ডাউনি জুনি...