তিস্তা তীরবর্তী পাঁচ জেলার আট স্থানে গণসমাবেশ ও আলোর মিছিল করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।প্রধানমন্ত্রী সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করায় তাকে অভিনন্দন, প্রকল্পটির দ্রুত একনেকে অনুমোদন ও বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে এই মিছিল করে সংগঠনটি।গতকাল বুধবার সন্ধ্যার পর রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীতীরবর্তী বিভিন্নস্থানে একযোগে এ কর্মসূচি পালিত হয়।গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাবাজারের আলীবাবা থিম পার্ক-সংলগ্ন তিস্তাপাড়ে অনুষ্ঠি...