ইতিহাস গড়তে পারল না আর্জেন্টিনা। টানা দুই বিশ্বকাপ জেতা হলো না তাদের। অতিরিক্ত সময়ে বদলি ফরোয়ার্ড ফেরান তোরেসের গোল ১৬ বছর পর স্পেনকে বসালো বিশ্বসেরার আসনে। শূন্যদৃষ্টিতে স্পেনের শিরোপা জয়ের সাক্ষী হতে হলো সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। টানা ১৩ ম্যাচ জয়ের পর ফাইনাল মঞ্চে এসেই থামতে হল তার দলকে। বুকের বাঁ পাশে আঁকা হলো না চতুর্থ তারকা। যে স্পেনেই ফুটবলের ফুল ফুটিয়ে জগৎ জয় করেছিলেন, সেই স্পেনের কাছেই মেসিকে হারাতে হল শ্রেষ্ঠত্বের মুকুট। যে লা মাসিয়ায় বেড়ে ওঠা, ফুটবলকে নিজের করে নেওয়া,...