ইউরোপে একটি ভালো জীবনের স্বপ্ন ছিল হৃদয় পালের। সেই
স্বপ্নপূরণ করতে বই-খাতা রেখে প্রায় আড়াই মাস আগে বাড়ি ছাড়েন শান্তিগঞ্জের এই তরুণ।
চলতি বছর তার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার হলে বসার বদলে
তিনি পাড়ি জমান ভারত, শ্রীলংকা ও দুবাই হয়ে লিবিয়ায়। সেখান থেকে ভূমধ্যসাগর পেরিয়ে
গ্রিস— তারপর ইউরোপের স্বপ্নের ঠিকানা। কিন্তু আগস্টের প্রথম দিন থেকে হৃদয় লাপাত্তা।
ফোনের ওপাশে আর শোনা যায় না ছেলের কণ্ঠ। কোনো বার্তা
আসে না। তিনি কোথায়, কেমন আছেন, আদৌ বেঁচে আছেন কি না— কোনো উত্ত...