যুক্তরাষ্ট্রে অবৈধ/কাগজপত্রবিহীন অভিবাসীদের (ইমিগ্রান্ট) তৃতীয় কোন দেশে নির্বাসনে পাঠানোর ট্রাম্পের আদেশ বাতিল করলো ফেডারেল আপীল কোর্ট। ট্রাম্পের নীতিতে ডিপোর্টের আওতায় কোন অভিবাসী নিজ দেশে ফেরত যেতে না চাইলে ৬ ঘন্টার নোটিশে তাকে তৃতীয় দেশগুলোতে (অধিকাংশই আফ্রিকান দেশ) নির্বাসনে পাঠাতো। এসব দেশগুলোর মধ্যে রয়েছে উগান্ডা, গিনি, লাইবেরিয়া এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের দেশগুলো। ইতোমধ্যেই ট্রাম্প প্রশাসন ২৯টি দেশে ২৫ হাজার অবৈধ/কাগজপত্রবিহীন অভিবাসীকে নির্বাসনে পাঠিয়েছে।যুক্তরাষ্ট্রের একটি ফ...