হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী বিনয় কুমার ঘোষকে তিতাস গ্যাস ফিল্ডে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যক্তিগত খামার পরিচালনায় কোম্পানির দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক ব্যবহার, গাড়ি মেরামতের নামে অর্থ উত্তোলন এবং ভুয়া বিল-ভাউচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে দৈনিক আগামীর সময়ে সংবাদ প্রকাশের ১৪ দিন পর এ বদলির আদেশ আসে। তবে অভিযোগগুলোর তদন্তে এখনো কোনো কমিটি গঠন করা হয়নি।গত বৃহস্পতিবার বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের এক অফিস আদেশে তাকে তিতাস গ্যাস ফিল্ডের মেইনটেন্যান্স বিভা...