প্রকাশ পেয়েছে সানি দেওল ও অক্ষয়
খান্না অভিনীত নতুন চলচ্চিত্র ‘ইক্কা’র ট্রেলার। আদালতকেন্দ্রিক
এই চলচ্চিত্রে উঠে এসেছে ন্যায়বিচার, রহস্য, আবেগ এবং টানটান
উত্তেজনার গল্প। আগামী ১০ জুলাই ওটিটি
প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।
সোমবার ট্রেলারটি প্রকাশ করেন নির্মাতারা। এতে অর্জুন মেহরা
নামের একজন খ্যাতিমান আইনজীবীর
চরিত্রে দেখা যায় সানি দেওলকে।
নীতি ও আদর্শে অটল
এই আইনজীবীর জীবনে বড় চ্যালেঞ্জ আসে,
যখন বহুল আলোচিত একটি
মামলায় অভিযুক্ত শৌর্যমান গৌরের পক্ষে দাঁড়ান তিনি। শৌর্যমান চরিত...