একটি হলো গোল অব দ্য সেঞ্চুরি, আরেকটি
‘ঈশ্বরের হাতে’ গোল। যে বল দিয়েই ডিয়েগো ম্যারাডোনার পায়ে সেরা এবং বিতর্কিত গোলের
জন্ম হয়েছিল, সেটি নিলামে উঠেছে এতদিন পর। আর তা বিক্রিও হয়েছে বিশাল অঙ্কে— ৩৩ লাখ
৫০ হাজার ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি টাকার বেশি।
টেক্সাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ
অকশনস স্থানীয় সময় শনিবার বলটি নিলামে তোলে। তাদের প্রত্যাশা ছিল, বলটির দাম অন্তত
১ কোটি ডলার হবে। বিক্রয়মূল্য অবশ্য প্রত্যাশার অর্ধেকেরও কম হয়েছে।
১৯৮৬ বিশ্বকাপে অ্যাডিডাসের তৈরি
‘আজতেকা’ বল দিয়েই হয়ে...