নড়াইলের কালিয়াতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি এসকেন শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি। অভিযানে তার ভাই নয়ন শেখকেও (২২) গ্রেপ্তার করা হয়েছে।গতকাল রবিবার মধ্যরাত ৩টার দিকে যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালান এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী জানান, পুলিশে...