দূরেই ছিলেন কবি হেলাল হাফিজ। ভৌগালিক অবস্থানে, মানসিক দূরত্বে নিজের আত্মার সঙ্গেই নিঃশব্দে ব্যবধান তৈরি করে আলগোছে এক সমান্তরাল জীবনের মধ্যে বেঁচে ছিলেন। কবিতার ভিতরে সেই সমান্তরাল জীবন কবিদের হাতছানি দেয় চিরকাল। রাত্রির শাখা-প্রশাখা থেকে, পথ থেকে, ঘুম থেকে জীবনযাপনের একটি সম্পূর্ণ পদ্ধতির পাশাপাশি অন্য এক জীবনের গল্প তার কবিতায় জন্ম নিয়েছিল। রাজনৈতিক-সামাজিক নানা ঘটনায় আলোড়িত বাংলা কবিতার উত্তেজনাময় ষাট থেকে আশির দশকের প্রেক্ষাপটে হেলাল হাফিজ নিজ হাতে, নিজস্ব ভাষায় নির্মাণ করেছেন সেই সমান্তরাল...