একটি গ্রামের কথা ভাবুন। যেখানে ধানক্ষেতে দোলা দেয় হেমন্তের বাতাস, আছে বিস্তীর্ণ সবজির বাগান, লাউয়ের মাচার নিচে পানিতে খেলা করে রুই, কাতল আর পুঁটি মাছের ঝাঁক। আর আছে আমাদের চিরচেনা কৃষক। ফসল ফলিয়ে স্থানীয় মহাজনের কাছে বিক্রি করার বৃত্তেই আটকে আছে তার সব আয়, তার জীবন। গ্রামের তরুণরা পড়াশোনা করতে বা কাজের খোঁজে যায় শহরে। গ্রাম নিয়ে ভাববার সময় নেই কারও। এভাবেই একদিন হারিয়ে গেল পুরনো কারুশিল্প, নীরব হয়ে গেল গ্রামের সংস্কৃতি, আচার-অনুষ্ঠান, বাড়িগুলো পড়ে রইল ফাঁকা।
দৃশ্যটা আমাদের অতিপরিচিত। হিমালয়ের...